হোম > জাতীয়

হঠাৎ বেবিচকের চেয়ারম্যান প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার

হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ ১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সেটি এই প্রজ্ঞাপনে বলা হয়নি।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর আগে গত বছরের ৯ আগস্ট এয়ারভাইস মার্শাল মঞ্জুর ভুঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।তবে ঠিক কি কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি। মঞ্জুর কবীর ভুঁইয়া বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের