হোম > জাতীয়

দুদকের জালে কাজী জাফর উল্লাহসহ ৬ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

এফডিআরে অতিরিক্ত সুদ দেওয়ার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহসহ ৬ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক শারিকা ইসলাম মামলাটি দায়ের করেন।

এজাহারে আসামিদের বিরুদ্ধে ব্যাংকের ৪২ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় ভুয়া নাম ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১০টি এফডিআর হিসাব খুলে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রাখা হয়েছিল। এ টাকার বিপরীতে নির্ধারিত মেয়াদ শেষে সুদ পাওয়ার কথা ছিল ১৪ লাখ টাকার বেশি। তারা জালিয়াতি করে সুদ নিয়েছেন ৫৬ লাখ টাকার বেশি।

মামলার এজাহারে বলা হয়, হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের মালিক কাজী জাফর উল্লাহ, প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার শাহেদ সেকেন্দার, সাবেক অপারেশনাল ম্যানেজার এ এম ওমর খসরু, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ আকবর হোসেন, সাবেক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি) ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ কাজী কাওসার হোসেন এবং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের ম্যানেজার মঈন উদ্দীন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ওই টাকা আত্মসাত করেছেন।

এজাহারে আরও বলা হয়, তারা প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় বেনামি এফডিআর খুলে জালিয়াতি ও হিসেব বিকৃতি করে নির্ধারিত মুনাফার অতিরিক্ত ৪২ লাখ টাকার বেশি আত্মসাত করে।

এজন্য আত্মসাতে সহায়তা করে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ