হোম > জাতীয়

বসিলা থেকে জাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিনিধি, জাবি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদারের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে বসিলা এলাকার বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

নিহত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীদের সূত্রে জানা যায়, গত পরশুদিন পারিবারিক বিষয়ে অভিমান করে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে তার মা গতকাল শনিবার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) জানান, “লাশটি উদ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে