হোম > জাতীয়

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

আমার দেশ অনলাইন

১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গত ৪ আগস্টকে একটি দুঃখজনক দিন হিসেবে উল্লেখ করেছেন শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ। এদিন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীরা ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে সংসদে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৩টায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

সংসদে রাশেদুল ইসলাম বলেন, তেমনই একটি অনভিপ্রেত ঘটনা ঘটে ঢাকা কলেজে। সেখানে এক আইনজীবীর ওপর হামলা চালানো হয়, যার ফলে তার একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে এবং অন্য চোখটির অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন।

এই ঘটনার জেরে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে রাশেদুল ইসলাম বলেন, অত্যন্ত দুঃখজনক ও বাস্তবতা পরিপন্থী বিষয় হলো—ওই ঘটনায় তাকে প্রধান বা অন্যতম আসামি করা হয়েছে। অথচ ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং এ ঘটনার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতাও নেই; বরং অন্য কাজে তিনি অন্য এলাকায় ব্যস্ত ছিলেন।

জাপানে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন তারেক রহমান

পতাকার সাদৃশ্য অদৃশ্য সুতোয় বেঁধেছে বাংলাদেশ-জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী

সার আমদানিনির্ভরতা কমাতে বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে বাংলাদেশে

৬৮ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

ইনানীর টুপটুপ রিসোর্টে নিখোঁজ মুক্তার সন্ধানে পুলিশের ফের তল্লাশি

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিশেষ সেবা চালু করল জুলাই জাদুঘর

‘আইজিপি সাহেব, পুলিশকে বিতর্কিত করলেন, সরকারকেও বিব্রত করলেন’