হোম > জাতীয়

দেড় মাসের মধ্যে দ্বিতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

আমার দেশ অনলাইন

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিলে জ্বালানির দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

রোববার এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা,পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

সবশেষ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পেট্রল ১৩৫ টাকা ও  কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা কী, জামায়াত এমপির প্রশ্নে যা বললেন মন্ত্রী

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা, সংসদে বাণিজ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে যা বললেন শামা ওবায়েদ

সড়ক-রেল-নৌপথে আসছে নতুন বিনিয়োগ সহযোগিতা

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫২

মন্ত্রীর গাড়ি উল্টোপথে, দুই মামলা, ছয় হাজার টাকা জরিমানা