হোম > জাতীয়

সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো

আমার দেশ অনলাইন

মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনালে ‘ওয়েন চেং’ এলএনজিবাহী জাহাজ থেকে ভাসমান এলএনজি টার্মিনালে এলএনজি খালাস শুরু হয়েছে। কার্গোটি বিপি সিঙ্গাপুরের কাছ থেকে স্পট ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৫৪ মিনিটে ‘ওয়েন চেং’ এলএনজিবাহী জাহাজের প্রথম সংযোগ টার্মিনালের সঙ্গে স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।

এর আগে সেপ্টেম্বরেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজি কার্গো দেশে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অন্যটি অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছিল।

এ দিকে ১ অক্টোবর দুপুর ২টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে সরবরাহ ছিল ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।

প্রসঙ্গত, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করেছে পেট্রোবাংলা। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসবে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।

৫৬ জেলার ৭৭ উপজেলায় একসঙ্গে কৃষক কার্ড বিতরণ

বিমানবন্দরের ঘটনায় জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

রূপপুরের জ্বালানি নিয়ে কাটল অনিশ্চয়তা

সেপ্টেম্বরে হামলা-গ্রেপ্তার-হয়রানি-হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: প্রতিমন্ত্রী হাবিব

প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

পর্যটন পুরস্কার ২০২৬ পাচ্ছেন যারা

দুর্গাপূজায় তিন দিনের সাধারণ ছুটি চায় হিন্দু মহাজোট

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল