হোম > জাতীয়

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

আমার দেশ অনলাইন

বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে খবরে বলা হয়, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন মন্ত্রণালয়, যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্রও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই বৈঠক হয়েছে।বৈঠকে প্রতিটি উপজেলায় দুটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে”।

দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশকে দূষণমুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।

তিনি বলেন, প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার দুটি স্কুল পাবে।পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন।

এমপি

সংসদে এত ঋণখেলাপি থাকলে একে ঋণখেলাপিদের সংসদই বলা হবে

প্রধানমন্ত্রীর সামনে বক্তব্যের সুযোগ না পাওয়ায় সেলিম ভূঁইয়ার ক্ষোভ

পিলারের কাছের মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেট স্বপ্নবিলাসী, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মাহদী আমিন

ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

তিন মাসে হাম ও উপসর্গে আক্রান্ত এক লাখ ছাড়ালো