রাজাধানীর পুরানা পল্টনে চার তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটিতে ২–১টি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া তেমন কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনের দ্বিতীয় তলায় একাধিক ল চেম্বার রয়েছে, তার মধ্যে একটি ল চেম্বার থেকে আগুনের সূত্রপাত হয়।