হোম > জাতীয়

পররাষ্ট্রনীতি প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য জরুরি: মাহফুজ আলম

স্পোর্টস রিপোর্টার

পররাষ্ট্রনীতি প্রণয়নের সময় সব দলের রাজনৈতিক ঐকমত্য জরুরি বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। তার মতে আওয়ামী লীগ সরকার একটি ‘নতজানু পররাষ্ট্রনীতি’ গ্রহণ করেছিল এবং এটি থেকে বের হয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে একটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাংলাদেশ জানতে পেরেছে।

রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন: সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক পররাষ্ট্রনীতি সংলাপ অনুষ্ঠানে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও মাহফুজ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের একটি বৃহৎ সংলাপ দরকার সব ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবাইকে নিয়ে বাংলাদেশে একটি জাতীয় ঐকমত্যের দিকে এগোনো দরকার। পররাষ্ট্রনীতির বিষয়ে ঐকমত্য জাতীয় ঐক্যের জায়গা থেকে হয় এবং সরকার অদল-বদলের ভিত্তিতে কোনো রদবদল না হয়।’

আওয়ামী লীগ আমলের বিষয়ে তিনি বলেন, ‘গত সরকার হঠকারিতার চেয়ে বেশি করেছে যে তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। আমরা চেষ্টা করছি আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য। যদি আমাদের কোনো ধরনের হঠকারিতা বা ভুল থাকে, সেটি আমরা শোধরানোর চেষ্টা করি। এটি হচ্ছে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।’

সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এটি আমাদের মটো আকারে ছিল। এটি খুব বেশি পরিবর্তন হয়নি। আমরা চাই বাস্তবধর্মী সম্পর্ক সব দেশের সঙ্গে। এখানে অ্যাডভেঞ্চারিজম বা হঠকারিতার জায়গা নেই বলে তিনি জানান।

শেখ হাসিনার ফেরত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে ভারত একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে বাস্তবধর্মী পদক্ষেপ। কোনো ধরনের হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা– এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে শক্তি বৃদ্ধি করতে পারি সেটির দিকে মনোযোগ দিতে চাই।’

কোন রাষ্ট্র কী করল সেটির থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দর কষাকষির ক্ষমতা বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়াতে পারে তবে, দর কষাকষির ক্ষমতা বাড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলে বলে তিনি জানান।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ