হোম > জাতীয়

নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে বিমানবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের উদ্বোধন করেন।

পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

নির্বাচনী পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের মূল্যায়নের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দূরদর্শিতাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়ার কথা বলেন।

নির্বাচনি পর্ষদের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন।

এএম

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

থার্ড টার্মিনালের সফট ওপেনিং ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

‘হাসিনা সরকারের নির্বাচন জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে পারেনি’

দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই

বিভিন্ন বিদেশি দূতাবাসে হুমকির বিষয়ে কাজ করছে পুলিশ

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কমতে শুরু করেছে লোডশেডিং

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

নিয়ন্ত্রণ নয়, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল