হোম > জাতীয়

উচ্চ আদালতে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে

স্টাফ রিপোর্টার

দেশের বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে আইনজীবী, আইনজীবী সহকারী,সাংবাদিক, বিচারপ্রার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার হতে উচ্চ আদালতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ গেইট ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট মাজার গেইট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের নিজস্ব পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব-স্ব পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড অথবা পাসপোর্ট কিংবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ