হোম > জাতীয়

সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যায় আসকের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ধারাবাহিকভাবে নিহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক, অমানবিক এবং চরম নিন্দনীয় বলে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রোববার গণমাধ্যমে পাঠানো আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) দৃঢ়ভাবে জানাচ্ছে যে, নিরস্ত্র বেসামরিক নাগরিককে লক্ষ্য করে প্রাণঘাতী গুলি চালানো কোনোভাবেই যৌক্তিক বা গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড, সীমান্ত ব্যবস্থাপনার ন্যায়নীতি এবং দুই দেশের পূর্ববর্তী অঙ্গীকার বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ এবং ভারতের সমান দায়িত্ব রয়েছে এ দায়িত্ব পালনে যেকোনো ধরনের ব্যত্যয় অত্যন্ত হতাশাজনক।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কমপক্ষে ২৮ জন বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে। সীমান্তে বারবার ঘটে যাওয়া এ সকল হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। একই সঙ্গে, সীমান্ত ব্যবস্থাপনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার পরিহার করে মানবিকতা, সংযম এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি শ্রদ্ধাশীল থাকার মাধ্যমে দুই দেশের যৌথ প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়া জরুরি।

ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর আহ্বান-দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানবাধিকার মূল্যবোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এই অমানবিক হত্যাকাণ্ড বন্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। সীমান্তে শান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করা কেবল নীতিগত অবস্থান নয়; এটি দুই দেশের জনগোষ্ঠীর পারস্পরিক সম্মান ও সংহতির প্রতিফলন।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব