হোম > জাতীয়

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা

আমার দেশ অনলাইন

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে প্রবেশ করেন।

তারা হলেন- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শপথ অনুষ্ঠানের মধ্যদিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি একই সঙ্গে সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়াকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শপথ অনুষ্ঠানে যোগ দিতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে উপস্থিত হচ্ছেন।

প্রধানমন্ত্রীর আস্থাই বড়, দায়িত্ব যেখানেই হোক নিষ্ঠার সঙ্গে কাজ করব: হুমায়ুন কবির

গুণীজনের স্বীকৃতি তরুণদের ভালো কাজে অনুপ্রাণিত করবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি

আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নিলেন দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার মন্ত্রী

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

তিন সচিব পদে রদবদল