হোম > জাতীয়

ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাতজন আরোহী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার শোক বিবৃতিতে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং তাদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সরকারের জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

৫৬ জেলার ৭৭ উপজেলায় একসঙ্গে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন

বিমানবন্দরের ঘটনায় জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

রূপপুরের জ্বালানি নিয়ে কাটল অনিশ্চয়তা

সেপ্টেম্বরে হামলা-গ্রেপ্তার-হয়রানি-হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: প্রতিমন্ত্রী হাবিব

প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো

পর্যটন পুরস্কার ২০২৬ পাচ্ছেন যারা

দুর্গাপূজায় তিন দিনের সাধারণ ছুটি চায় হিন্দু মহাজোট