হোম > জাতীয়

একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা ২ সেপ্টেম্বর থেকে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করতে হবে একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে। এবার একাদশে ভর্তির প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। আবেদন, ফল প্রকাশ ও ভর্তি নিশ্চায়নের কয়েকটি ধাপ শেষে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, অনলাইনে আবেদন নেওয়ার পর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করা হবে। নির্বাচিতদের তালিকা প্রকাশ এবং ভর্তি নিশ্চায়নের প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্তভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত একাদশে ভর্তির আবেদন করা যাবে। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। একই সময়ে শিক্ষার্থীরা নিজেদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগও পাবেন।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। নীতিমালা অনুযায়ী, এবার একাদশে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এসব আসনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। ফলে আবেদন শুরুর পর শিক্ষার্থীদের পছন্দের কলেজ ও বিভাগ নির্বাচনে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি পছন্দক্রম যথাযথভাবে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন হলে বিরোধী দলকে সভাপতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

গুম ও মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদে সরকার-বিরোধী দলের বাহাস

‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’

পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

কর্মস্থলে অনুপস্থিতি, দুর্নীতি: চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা

ভুল ধরিয়ে দিলেন নাহিদ, ধন্যবাদ দিলেন ডেপুটি স্পিকার

‘যাহা বলিতেছি সত্য বলিতেছি’-সারের মজুদ নিয়ে সংসদে কৃষিমন্ত্রী

খতমে নবুওয়তের বিশেষ সাব-কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটিতে রদবদল

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ