হোম > জাতীয়

স্বাধীনতা রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো দয়া বা সমঝোতার মাধ্যমে অর্জিত হয়নি; বরং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এটি ছিনিয়ে আনা হয়েছে। তাই স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।

বুধবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ-এ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৪৭ সালের পর থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর বৈষম্য চাপিয়ে দেওয়া হয়। ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচন ছিল বাঙালির স্বাধীনতার পথে ধারাবাহিক সংগ্রাম। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায়।

তিনি রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের কথা তুলে ধরেন এবং বলেন, সেই ভয়াবহতা প্রত্যক্ষ করার পরই তিনি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করেন।

মো. আব্দুস সালাম স্মৃতিচারণ করে জানান, ছাত্রজীবন থেকেই তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতির সঙ্গে যুক্ত ছিলেন। অস্ত্রের অভাব সত্ত্বেও শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ২৫ মার্চের হত্যাযজ্ঞ তাদের আন্দোলনকে আরও বেগবান করে।

তিনি বলেন, স্বাধীনতার পরও দেশের মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। নতুন প্রজন্মকে দেশপ্রেম, মেধা ও সৎ নেতৃত্বের সমন্বয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই দেশ স্বাধীন করেছি আমরা, আর এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের।”

এসময় তিনি তরুণদের উদ্দেশে মেধা পাচার রোধ করে দেশেই কাজ করার আহ্বান জানান এবং বলেন, দেশপ্রেম ও দক্ষতা একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের সংগঠকদের স্মরণ করেন।

স্মৃতিচারণ সভা শেষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

দিল্লিতে বাংলাদেশের ‘ইলিশ ফেস্ট’ অনুষ্ঠিত

রাড্ডা এমসিএইচ ভাঙচুরে পুলিশের অবহেলা ছিল কি না তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির

যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো

প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি, মন্ত্রণালয়ের ব্যাখ্যা

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১১ দলের দেলাওয়ার

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা