হোম > জাতীয়

সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে

বিদায়ী সংবর্ধনায় কৃষি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

কৃষি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ আয়োজিত বিদায় সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর হতে গত দেড় বছরে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতকে টেকসই ও প্রকৃত অর্থে কৃষকবান্ধব করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, সার সংকট কাটানো, পরপর কয়েকটি অঞ্চল বন্যাক্রান্ত হয়ে যে ক্ষতি হয়েছে তা মোকাবেলা করে কৃষিখাত এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছে। বর্তমানে সারের মজুদ পূর্বের যে কোন সময়ের জন্য ভালো অবস্থায় আছে। কৃষি পণ্যের মূল্যও সহনশীল পর্যায়ে আছে।

বিদায়ী বক্তব্যে উপদেষ্টা বলেন, কৃষির প্রণোদনা যেন সঠিকভাবে দেয়া হয়। সঠিক উপকারভোগী নির্বাচন করে তাদের কাছে প্রণোদনা পৌঁছে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা কৃষকবান্ধব প্রকল্প গ্রহণ, ভর্তুকির অর্থ যথাযথভাবে ব্যবহার, সারের ব্যবহার কমানো, সরকার নির্ধারিত দরে সার বিক্রি কঠোরভাবে নজরদারীর জন্য আহ্বান জানান।

উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/ সংস্থাসহ কৃষি সংশ্লিষ্ট সকলকে তাঁর কাজে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থা প্রধানগণ বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম