হোম > জাতীয়

হাদির ওপর হামলা: সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ বিকেলে

আতিকুর রহমান নগরী

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেল ৩টায় ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

জাবের বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

এস আলমের সঙ্গে সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের প্রশ্নে যা বললেন অর্থমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশে সর্বোচ্চ তাপমাত্রা কবে, কোথায়, কত ছিল?

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

তিন জেলায় নতুন এসপি

৬ শর্ত মেনে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা