হোম > জাতীয়

পরিবেশ সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

আমার দেশ অনলাইন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: আমার দেশ

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা অনেক সময় মানুষ সমস্যায় আক্রান্ত হওয়ার আগে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। ফলে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, পরিবেশগত সংকট অন্যান্য স্বল্পমেয়াদি উন্নয়ন সমস্যার মতো নয়; এর প্রভাব দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী। এ ক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য জ্ঞান গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন তিনি।

বৈশ্বিক জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ ও অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান।

তিনি এ ধরনের উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে অভিহিত করেন এবং আয়োজক প্রতিষ্ঠানকে এর জন্য ধন্যবাদ জানান।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী