হোম > জাতীয়

গণভোটে প্রায় ৯০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবে ‘হ্যাঁ’

আইআইএলডির জরিপ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির (আইআইএলডি) জরিপ অনুযায়ী, চলতি মাসের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য গণভোটে ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬; প্রাক-নির্বাচনি জনমত জরিপ’–এর ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন।

জরিপে দেশের ৩০০টি সংসদীয় আসনের ৬৩ হাজার ৬১৫ জন ভোটার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭ দশমিক ৫৯ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৪১ শতাংশ নারী ভোটার।

জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ৯ শতাংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে ৪ দশমিক ৪ শতাংশ ভোট না দেওয়ার কথা জানান, আর ২ দশমিক ৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।

এছাড়া জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৭৪ দশমিক ৯ শতাংশ গণভোট সম্পর্কে অবগত বলে জানিয়েছেন। তাদের মধ্য থেকে ৮৯ দশমিক ৬ শতাংশ গণভোটে 'হ্যাঁ' ভোট দেবেন। আর না ভোট দেবেন ৯ দশমিক ১ শতাংশ ভোটার। তবে ২৫ দশমিক ২ শতাংশ ভোটার গণভোট সম্পর্কে জানেন না বলে জরিপে উঠে এসেছে।

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

লোডশেডিং কমানোর চেষ্টা করছে সরকার

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১৪২% পর্যন্ত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

আইপিইউ সেক্রেটারিকে আ.লীগের চিঠি, জবাব দিলেন সংসদ সদস্যরা

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি