হোম > জাতীয়

নারী আসনে নির্বাচন শেষে স্থানীয় ভোটের আইনি সংশোধনে যাবে ইসি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ হলে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৯ এপ্রিল) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সরকার আইন সংশোধনের কাজ সরকার ইতোমধ্যেই শুরু করেছে। আমরাও কাজ করবো। তবে বর্তমানে কমিশন নারী সংরক্ষিত আসনের নির্বাচন প্রক্রিয়া শেষ করার দিকে মনোযোগ দিচ্ছে। এরপর ইসির আইন সংশোধনের পরবর্তী ধাপগুলো নিয়ে চিন্তা করবে।

নারী আসনের নির্বাচন নিয়ে বর্তমানে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারগুলোর আইন সংশোধন করে দলীয়ভাবে ভোটের বিধান তুলে দিয়েছে সরকার। ফলে ভোটের আগেই সে অনুসারে বিধিমালা সংশোধন করতে হবে। এরপর নির্বাচন হতে হবে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রায় সাড়ে চার হাজার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে আগামী এক বছর। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোয় প্রশাসক নিয়োগ দিয়েছে কার্যক্রম পরিচালনা করছে সরকার।

সৌদি আরবে হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের নির্দেশনা

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

গোষ্ঠীস্বার্থে গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প বাতিল অগ্রহণযোগ্য: আইপিডি

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই’—স্পিকারের সমর্থনে যা বললেন জারা

সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুক্রবার

প্রধানমন্ত্রীর সফরের সময় টোকিওতে থাকবেন না বাংলাদেশের রাষ্ট্রদূত