হোম > জাতীয়

বিশেষ চক্র পেঁয়াজের বাজারে কারসাজি করেছে: কৃষি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পেঁয়াজের বাজারে কারসাজি করছে বিশেষ একটা চক্র।

তিনি বলেন, গতকাল পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা বাড়িয়ে দেওয়া হয় আজ আবার আগের দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে।

এই কারসাজির ফলে কৃষকদেরকে যেমন ঠকানো হচ্ছে অপরদিকে ভোক্তাদেরকেও ঠকানো হচ্ছে।

আজ রোববার বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এই চক্রটাকে খুঁজে বের করতে হবে। অনেক ব্যবসায়ি পেঁয়াজ আমদানি করার জন্য পাগল হয়ে গেছে।

তিনি বলেন, চলতি মৌসুমের পেঁয়াজ উঠা শুরু করেছে। মুরাকাটা পেঁয়াজও বাজারে এসেছে। এই মূহুর্তে বাজারে পেঁয়াজের কোন সংকট নেই। তবে অসাধু চক্রগুলো বাজারে দাম বাড়াচ্ছে।

কৃষি উপদেষ্টা বলেন, আমাদের পেঁয়াজের সংকট নেই তবে বাজারে হঠাৎ অস্থিরতা কাজ করায় স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, আবার বেশি আমদানি করা যাবে না তাহলে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার