হোম > জাতীয়

আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি

টিআইবির প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহিত

বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিএনপির মোট প্রার্থীর মধ্যে ৫৯ দশমিক ৪১ শতাংশ প্রার্থী ‘ঋণগ্রস্ত’ বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‘হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬’ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সেখানে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনাফা বিশ্লেষণ করে তথ্য তুলে ধরা হয়।

সেখানে প্রার্থীদের মোট ঋণের পরিমাণ টাকার অঙ্কে ২০০৮ সাল থেকে হওয়া চারটি নির্বাচনের তুলনায় সর্বোচ্চ দেখা যাচ্ছে।

ঋণগ্রস্ত প্রার্থীর শতকরা হার আগেকার তুলনায় কমলেও ঋণের পরিমাণ দেখলে সেটি প্রায় ১৯ হাজার কোটি টাকার কাছাকাছি। এটি ২০২৪ সালের নির্বাচনের সময় ছিল ১৭ হাজার ৪৯৬ কোটি টাকার কিছু বেশি। আগেকার এ হিসেব আরও কম ছিল।

ঋণ বা দায়ের পরিমাণ বিবেচনায় শীর্ষ দশ প্রার্থীর আটজনই বিএনপির বলেও দেখা যাচ্ছে। বাকি দুজন স্বতন্ত্র।

এই দশজনের মধ্যে শীর্ষে ৩ হাজার ১৫৫ কোটি টাকার বেশি ঋণ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্বতত্র একজন প্রার্থী। হাজার কোটি ছাড়ানো ঋণের বিবেচনায় এর পরের চারজন প্রার্থীই বিএনপির।

এছাড়া শীর্ষ দলগুলোর কোটিপতি প্রার্থীতেও এগিয়ে বিএনপি। সম্পদের বিবেচনায় দলটির ৭১ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী কোটিপতি হিসেবে বিশ্লেষণ করেছে টিআইবি।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক

অবিলম্বে জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

কপ-৩১ সামনে রেখে তরুণদের ২০ দফা জলবায়ু সনদ