হোম > জাতীয়

শায়খুল হাদীস পরিষদের নতুন সভাপতি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

বিশেষ প্রতিনিধি

শায়খুল হাদীস পরিষদের নতুন সভাপতি হয়েছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। রোববার ঢাকার মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় অনুষ্ঠিত শায়খুল হাদীস পরিষদের নির্বাহী সভায় তাকে সভাপতি মনোনীত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজ এবং পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

সভায় মাওলানা তাফাজ্জুল হক আজীজ তার প্রাতিষ্ঠানিক ও পেশাগত ব্যস্ততার কারণে পরিষদের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এ সময় অন্যান্যদের মাঝে সভায় উপস্থিত ছিলেন শায়খুল হাদীস পরিষদের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সহ-সভাপতি মুফতি মুহাম্মদুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা শামসুল আলম, অফিস সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ মাসনূন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা মাহফুজ হায়দার, নির্বাহী সদস্য মাওলানা ইহতিশামুল হক নোমান, মাওলানা ফজলে রাব্বী, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী ও মাওলানা জাহিদুজ্জামান।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি