হোম > জাতীয়

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

স্টাফ রিপোর্টার

নতুন আইনের মাধ্যমে মামলার তদন্ত পরিচালনার ক্ষমতা পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে সব মামলার তদন্ত করবে না এপিবিএন। সরকার, আদালত বা আইজিপির মাধ্যমে ন্যস্ত করা মামলাগুলোই তারা তদন্ত করবে বলে এপিবিনের পক্ষে থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরাই এপিবিএনের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এপিবিএনের ডিআইজি (প্রশাসন) ড. মোহাম্মদ শাহজাহান জানান, নতুন আইনে এপিবিএনের জন্য তদন্ত পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য এলাকায় ভৌগোলিক ও বাস্তবতার কারণে যেসব অপরাধের তদন্তে জেলা পুলিশের সীমাবদ্ধতা রয়েছে সেসব ক্ষেত্রে এপিবিএন তদন্ত করতে পারবে।

তিনি আরো জানান, আমাদের সশস্ত্র অবস্থান ঠিক আছে। এই সশস্ত্র অবস্থানের মধ্য থেকে আমরা সব মামলা তদন্ত করবো না। আমরা মামলা তদন্ত করবো সরকার-আদালত-আইজিপি থেকে যেসব মামলা আমাদের ন্যস্ত করা হয় আমরা শুধু সেগুলো করব।

তিনি আরও জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের পর ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সূত্রপাত হয়েছে। দূর-দূরান্তে গিয়ে এসব অপরাধের তদন্ত জেলা পুলিশের জন্য অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। এ কারণে সরকারের অনুমতি নিয়ে এপিবিএনের নিরস্ত্র সাব-ইনস্পেক্টরদের সেখানে তদন্তের কাজে যুক্ত করা হয়েছিল। নতুন আইনে এই কার্যক্রমের জন্য আইনগত ভিত্তি আরও স্পষ্ট হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস ও ইন্টেলিজেন্স) জনাব নুরুল ইসলাম; পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) আসমা বেগম রিটা; পুলিশ সুপার (ট্রেনিং, ল’ অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ তাজুল ইসলামসহ এপিবিএন হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

হজ নিবন্ধনের সময় আর বাড়বে না, শেষ সময় ২৪ সেপ্টেম্বর

কর্মজীবী নারীদের জন্য সারা দেশে আধুনিক ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে: মন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়