হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক : যমুনায় বিভিন্ন দলের নেতারা

স্টাফ রিপোর্টার

দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাস ভবনে প্রবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তারা একে একে গাড়ি নিয়ে যমুনায় ঢুকেন। তবে কোন কোন দলের কারা যমুনায় প্রবেশ করেছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এদিন ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যাওয়া নেতারা যমুনায় প্রবেশ করেছেন।

জানা গেছে, প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেল পাঁচটা থেকে আধাঘন্টার মতো এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের