হোম > জাতীয়

যুদ্ধাপরাদের অভিযোগে বন্দি কামাল উদ্দিনের ঢামেক হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কথিত যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. কামাল উদ্দিন গোলদার (৭৫) মারা গেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে গত ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি মেডিসিন বিভাগের ৬০১ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, আইসিটিবিডি মামলা নং ১১/২০১৭ ধারা ১৯৭৩ সালের মানবতাবিরোধী অপরাধ আইনের মামলায় তিনি কারাবন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা বাটিয়াঘাটা থানার বিরাট গ্রামে। বাবার নাম মৃত দবির উদ্দিন গোলদার।

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, দাম বাড়ার কারণ নেই

নিরাপত্তা শঙ্কা, অর্থকষ্ট ও অনিশ্চয়তায় প্রবাসীরা

আটকে পড়াদের আনতে ঢাকা–দুবাই রুটে ২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কারা পাবেন জানালেন রেলমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন ইসি আনোয়ারুল

দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির করুন: ফকির মাহবুব আনাম

১৮ মার্চের ছুটি নিয়ে যা জানা গেল

৪ মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব