হোম > জাতীয়

আপাতত খুলছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ

স্টাফ রিপোর্টার

আর্থিক বিষয়টি সমঝোতা না হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নতুন কার্গো ভবন বুঝে নেওয়া যাচ্ছে না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

ঠিকাদার প্রতিষ্ঠান যে টাকা দাবি করছে তার সঙ্গে তাদের প্রায় হাজার কোটি টাকার একটি গ্যাপ রয়েছে।

মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ ব্যবহারে জটিলতার সৃষ্টি হয়েছে। প্রকল্পের নির্মাণকাজ বাবদ এক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি করছে ঠিকাদার প্রতিষ্ঠান।

তবে এই টাকার অঙ্কে আপত্তি বেবিচকের। টাকার অঙ্কের এ গরমিলের কারণে চালু করা যাচ্ছে না তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ।

বিমানবন্দরটির বিদ্যমান কার্গো ভিলেজ পুড়ে যাওয়ার পর নবনির্মিত তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ ব্যবহারে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

জবাবে ঠিকাদার প্রতিষ্ঠান বেবিচকের কাছে হাজার কোটি টাকার বকেয়া বিল চেয়ে বসেছে। অন্যথায় তারা টার্মিনালটি বেবিচককে বুঝিয়ে দিতে অপারগতা প্রকাশ করেছে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ