অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে। ২ জানুয়ারি মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করে কমিশনগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে।
কমিটিগুলোর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিটির মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বাকিগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত।
সরকার গত ৩ অক্টোবর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল। এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ৯০ দিন। এর মধ্যে বিচার বিভাগ সংস্কর কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। বাকি ৪টির মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
অপরদিকে ৬ অক্টোবর গঠিত সংবিধান সংস্কার কমিটির মেয়াদও বাড়ানো হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল। পরে অক্টোবরে তা গঠন করা হয়েছিল। এই ৬টি সংস্কার কমিশন ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার গত ১৮ নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশনসহ আরো ৫টি সংস্কার কমিটি গঠন করেছে।