হোম > জাতীয়

কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের ঢাবি উপাচার্য

প্রতিনিধি, ঢাবি

সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিশ্চিত করতে কাদা ছোড়াছুড়ি পরিহার করে মূল বিষয়ে ফোকাস রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের কার্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, “ডাকসু প্রসঙ্গে দুটি আইনি নোটিশ ও রিট আমরা এ পর্যন্ত পেয়েছি। আমরা আইনজ্ঞের মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। আজকে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রার্থিতার বিষয়ে রিট করেছে। এ বিষয়ে নিয়োজিত আমাদের আইনজ্ঞ তাৎক্ষণিকভাবে কাজ করেছেন।”

তিনি আরও বলেন, “৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। তবে আগামীকাল এ রিটের শুনানি হবে। ইতোমধ্যে ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন।”

ড. নিয়াজ আহমদ খান বলেন, “ডাকসু একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ বিষয়ে কোনো রাখঢাক নেই। অনেক বাধা-বিপত্তি এসেছে, মামলা-মোকদ্দমাও হচ্ছে। তবে আমরা অংশীজনদের নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব হবে।”

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন