হোম > জাতীয়

পক্ষপাতিত্ব করলে পরিণাম ভালো হবে না: ইসি সানাউল্লাহ

বরিশাল অফিস

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের হুঁশিয়ার দিয়ে বলেন, ‘যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়, তার অবস্থা খুব খারাপ হবে।’

রোববার সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, ‘নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কাজ করবেন, মিডিয়া করে দেবেন। সবকিছু খোলামেলাভাবে করবেন, কোনো লুকোছাপা নেই।’

‎তিনি আরো বলেন, ‘নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে। আমাদের পছন্দ-অপছন্দ ব্যক্তি নাগরিকের ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ, আর কোথাও নয়। আমি যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করছি, শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোনো ছোট দল, বড় দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নেই এবং সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে।’

‎ এ সময় তিনি নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেন আর তা যদি প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।’

‎আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ইসি সানাউল্লাহ আরো বলেন, ‘দৃঢ়ভাবে কাজ করতে হবে। আপনি দৃঢ় থাকলে কেউ সুযোগ নেবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এ সময় সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ : আলী রীয়াজ

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ব্যাখ্যা দিল ইসি

আমলাদের অসহযোগিতায় নাকাল ইউনূস সরকার

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা

অবৈধ নিয়োগপ্রাপ্তদের তড়িঘড়ি করে পদোন্নতি দেওয়ার চেষ্টা

আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বাংলাদেশ সরকারকে সহায়তা দিন

রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

গণভোটে ‘হ্যাঁ’ ছাড়া জুলাই অভ্যুত্থানের পূর্ণতা নেই: মনির হায়দার

নিরপেক্ষতা ভঙ্গ করলে কঠোর হবে নির্বাচন কমিশন