হোম > জাতীয়

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ ব্যবস্থা নিয়ে চার দেশের জনশক্তি রপ্তানিকারকদের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের সংশ্লিষ্ট জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন। পাশাপাশি মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় চারটি দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ, স্বচ্ছতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার যৌথ বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করে সংগঠনগুলো।

বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন নেপাল অ্যাসোসিয়েশন অব ফরেন এমপ্লয়মেন্ট এজেন্সির (এনএএফইএ) পক্ষে সভাপতি দিক বাহাদুর খত্রি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) পক্ষে সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজ উল ইসলাম, মিয়ানমার ওভারসিজ এমপ্লয়মেন্ট এজেন্সিজ অ্যাসোসিয়েশনের (এমওইএএ) চেয়ারম্যান মিয়ো থান্ট এবং পাকিস্তান ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রমোটারস অ্যাসোসিয়েশনের (পিওইপিএ) চেয়ারম্যান সাইয়েদ রহমত আলী শাহ।

জনশক্তি রপ্তানিকারক এজেন্সির সংগঠনগুলো বিবৃতিতে জানায়, তারা ডিজিটালাইজেশন, স্বচ্ছতা, দক্ষতা এবং দায়িত্বশীল নিয়োগ ব্যবস্থাকে পুরোপুরি সমর্থন করেন। তবে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা নিয়োগ ব্যবস্থা যেন অভিবাসী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সিন্ডিকেশন, একচেটিয়া বা একচেটিয়া নিয়ন্ত্রণ সৃষ্টির মাধ্যম হয়ে উঠতে না পারে।

তারা জানায়, কর্মী প্রেরণকারী দেশগুলোতে হাজার হাজার এজেন্সি যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত। আইনগতভাবে পরিচালিত এ নিয়োগ সংস্থাগুলো বৈধ নিয়োগের ক্ষেত্রে সমান, স্বচ্ছ এবং বৈষম্যহীন প্রবেশাধিকার প্রাপ্য।

যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করে, এমন একটি ব্যবস্থা, যা সীমিত সংখ্যক সংস্থাকে অগ্রাধিকারমূলক বা একচেটিয়া প্রবেশাধিকার দেয়, তা ন্যায্য প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং নৈতিক নিয়োগের নীতিগুলোকে দুর্বল করতে পারে। নিয়োগকর্তা ও অভিবাসী শ্রমিক উভয়ের জন্য সম্ভাব্য ব্যয় বৃদ্ধি এবং পছন্দগুলো সীমাবদ্ধ করতে পারে। তাই মালয়েশিয়া সরকার এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে এফডব্লিউসিএমএস নিয়োগ ব্যবস্থা পর্যালোচনা করার জন্য আহ্বান জানানো হয়।

এদিকে তাদের চার দাবি হলো—কোনো নিয়োগে একচেটিয়া বা সিন্ডিকেশন তৈরি করা যেন না হয়; সমস্ত যোগ্য এবং লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী সংস্থাগুলোর প্রতি যেন ন্যায্য এবং স্বচ্ছভাবে আচরণ করা হয়; নিয়োগের সুযোগগুলো একটি উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক সিস্টেমের মাধ্যমে বিতরণ করা হয়, যাতে অভিবাসী শ্রমিকদের স্বার্থ, অধিকার এবং কল্যাণকে কেন্দ্রীয় অগ্রাধিকার দেওয়া হয়; কর্মী প্রেরণকারী দেশগুলো থেকে স্বীকৃত নিয়োগকারী সংস্থা সমিতিগুলোর উদ্বেগ আমলে নিয়ে যেন সমস্যার সমাধান করা হয়।

এর আগে, গত ২১ আগস্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫ এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস।

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনা প্রধানের

কীটনাশকের কাঁচামাল আমদানি সহজ করার পদক্ষেপকে স্বাগত বামার

‘বক্তব্য প্রত্যাহার করলাম, এবার আপনারা খুশি?’

২৮১৮ প্রশ্ন নিয়ে ৯ দিন চলবে সংসদ অধিবেশন

‘দাড়ি নিয়ে কটাক্ষ’ করার বিচার চাইলেন এমপি মনিরুল

ভারতের অভিজ্ঞতা অনুসরণ করে প্রাথমিকে উদ্যোগ নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’