হোম > জাতীয়

স্বাস্থ্যসেবা বিভাগের ৪৪ প্রস্তাব উঠছে এবারের ডিসি সম্মেলনে

স্টাফ রিপোর্টার

৪ দিনব্যাপী এবারের জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার। এবছর সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা বিভাগে ৪৪ টি প্রস্তাব এসেছে।

আজ শনিবার ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব বিষয়ে আলোচনা নির্দেশনা গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐতিহ্যগতভাবে প্রতিবছর এই জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করা হয়ে থাকে।

অতিরিক্ত সচিব বলেন, এবার জেলা প্রশাসকদের কাছ থেকে ১৭২৯ টি প্রস্তাব পেয়েছি। তার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে ৪৯৮ টি।

তিনি বলেন, সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত। এই বিভাগের জন্য ৪৪ টি প্রস্তাব এসেছে।

এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট অধিবেশন হবে ৩৪ টি। তার মধ্যে কার্য অধিবেশন হবে ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি।

সম্মেলনের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান হবে। এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে জেলা প্রশাসকরা সাক্ষাৎ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আগস্টে