হোম > জাতীয়

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে উত্তরা পশ্চিম থানার আওতাধীন ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক—গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন—বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে উত্তরা পশ্চিম থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর জানান, হোটেল থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, ওই চীনা নাগরিক মদ্যপ অবস্থায় ছিলেন—এমন প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু