হোম > জাতীয়

প্রতীকের সাইজের বাইরে না যেতে প্রার্থীদের নিদের্শনা ইসির

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারের সময় নির্ধারণ করে দেওয়া প্রতীকের সাইজ অতিক্রম বা এর বাইরে না যাওয়ার নিদের্শনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবং এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্যও পরামর্শ দিয়েছে ইসি।

রোববার ইসির ভেরিফাইড ফেসবুক এর এক পোস্টে এমন নিদের্শনা দিয়েছে।

এতে বলা হয়েছে, প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ৩ মিটারের বেশি হওয়া যাবে না। জীবন্ত প্রাণীকে নির্বাচনি প্রতীক বা প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পোস্টে স্লোগান হিসাবে উল্লেখ করা হয়েছে, প্রতীকের সাইজে বাড়াবাড়ি নয়, জীবন্ত প্রাণী ব্যবহার মোটেও কাম্য নয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ হয় রোববার। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ