হোম > জাতীয়

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমার দেশ অনলাইন

পাঁচ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

শনিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি ও বাদীপক্ষের সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন কেন্দ্র করে কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে ৫ কোটি টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে মামলা করা হয়। বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা পরিশোধ হয়নি।

চেকটি প্রত্যাখ্যাত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে মামলা করা হয়। মামলার শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

কাজী এরতেজা হাসান দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘের সদর দপ্তরে পাঠানো হবে: মাহ্দী আমিন

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

সুন্দরবনে ৭৪ কিলোমিটার এলাকাজুড়ে নাইলনের বেড়া

দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তবর্তীসহ ৩৫ জেলায় বিজিবি মোতায়েন

মাদক কারবারি ধরতে ভারতে গিয়ে আটক দুই পুলিশকে ফেরত আনল বিজিবি

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী