হোম > জাতীয়

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ

চানখাঁরপুল হত্যা মামলা

আতিকুর রহমান নগরী

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

চব্বিশের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল হত্যাকাণ্ডে হওয়া ছয় মামলায় সাক্ষ্য দিচ্ছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেওয়া শুরু করেন তিনি।

এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।

চাঁনখারপুলে ছয়জন হত্যা মামলায় গত ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য শেষে মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ১৮ জন জবানবন্দি দিয়েছেন।

মামলায় কারাগারে থাকা চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) আরশেদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম।

পলাতক আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমেছে

কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান টিআইবির

ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় নতুন এসপি

বাজেট-পরবর্তী অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে