হোম > জাতীয়

‘পরিবেশ ভালো বলেই ভোট দিতে এলাম’

মেহেদী হাসান

খুব ভালো লাগলো ভোট দিয়ে, খুব সুন্দর পরিবেশ। আমার শরীর ভালো না, আমি তো ভোট দেব না। ও (স্ত্রী) ভোট দিয়ে গিয়ে বললো, পরিবেশ ভালো। আমাকে ঘুম থেকে তুলে ভোট দিতে নিয়ে আসল। পরিবেশ ভালো বলেই এসেছি ভোট দিতে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আমার দেশ-এর সঙ্গে এভাবেই কথাগুলো বলছিলেন মিরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা ঢাকা ১৪ আসনের ভোটার ষাটোর্ধ্ব ওমর ফারুক। ভোট দেওয়া সম্পন্ন করে তার স্ত্রী তাকে ধরে খুবই সতর্কতার সঙ্গে কেন্দ্র থেকে বের হচ্ছিলেন। বাসা ভোটকেন্দ্রের পাশেই। ঠিকমতো হাঁটতে পারেন না, উদ্দেশ্য একটি রিকশাযোগে বাসায় ফিরবেন।

বাসা যাওয়ার জন্য রিকশা ঠিক করতে করতেই তিনি বলেন, বাসা পাশেই। আমাদের ভোট এখানেই ছিল। ওর (স্ত্রী) ভোট ছিল তিন তলায়, আমার নিচ তলায়।

ভোটের পরিবেশের সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঝামেলা হয় বলে আমি এর আগে ভোট দিতে আসিনি। এবার ভোট দিয়ে খুব ভালো লাগলো। ভোটকেন্দ্রে যারা দায়িত্ব পালন করছেন, তারা আমাকে ধরে ভোট কেন্দ্রে দিয়ে আসেন। ভোট দেওয়া শেষ হলে আবার তারা আমাকে কেন্দ্রের বাইরে দিয়ে যান।

ওমর ফারুকের স্ত্রী জানান, তার পায়ের সমস্যার কারণে ঠিকমতো হাঁটতে পারেন না। তিনি কোথাও গেলে কাউকে না কাউকে তার সঙ্গে থাকতে হয়। এবার ভোটের পরিবেশ ভালো দেখে তারা ভোট দিতে এসেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর-২-এ অবস্থিত মিরপুর সরকারি মহিলা কলেজের ১ নম্বর কেন্দ্রে (৮, পুরুষ ভোটার-১) পুরুষ ভোটার রয়েছেন ২ হাজার ১০৭ জন। কলেজের ২ নম্বর কেন্দ্রে (১৩, মহিলা ভোটার-১) মহিলা ভোটার রয়েছেন ২ হাজার ১১৮ জন। কেন্দ্রটিতে ভোটারের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঢাকা-১৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৮ হাজার ১০৯ জন, নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৪ জন। এই আসনে মোট ১৭৫টি ভোটকেন্দ্রে ৮৯৬টি ভোটকক্ষ রয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে মোট প্রার্থী ১২ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত মীর আহমাদ বিন কাসেম আরমান (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রিয়াজ উদ্দিন (কাস্তে), গণফোরামের মো. জসিম উদ্দিন (উদিয়মান সূর্য), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মো. সোহেল রানা (ছাতা), এবি পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান (ঈগল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নুরুল আমিন (তারা), জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন (লাঙ্গল), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন (হাতি) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী (একতারা)।

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জামায়াত নেতা মোস্তফা কামালের জন্য দোয়া কামনা