হোম > জাতীয়

মোহাম্মদপুরে গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে ইয়াসিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার সহযোগী ফাহিম (২১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন, রোড নং-১২, ব্লক-ই এর মাথায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকায় ছিনতাইয়ের সময় দুই যুবককে স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন মারা যায়।

নিহত ইয়াসিন ভোলার লালমোহন থানার চরসকিনা গ্রামের বাসিন্দা মাহবুব মিয়ার ছেলে। বর্তমানে সে রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় বসবাস করত।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের চন্দ্রিমা এলাকায় মোবাইল ছিনতাইয়ের সময় দুই যুবককে জনতা গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে ইয়াসিনকে মৃত ঘোষণা করা হয় এবং ফাহিম চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী