সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট দিয়ে ভালো পরিবেশের কথা জানিয়েছেন ভোটাররা।
বেলা সাড়ে ১১টায় ঢাকা-৮ আসনের টিএন্ডটি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে নাতির হাত ধরে ভোট দিতে আসেন ৭৫ বছর বয়সী হাবিবুন নেছা।
এ সময় তিনি বলেন, আর জীবনে ভোট পাবো কিনা জানিনা। কারণ পরবর্তী ভোট আসতে ৫ বছর লাগবে। তাই নাতির হাত ধরে ভোট দিতে চলে এসেছি।
আমি সেই মুজিবের আমল থেকে ভোট দেই। এবার সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ। ভোটকেন্দ্রে সবাইকে দেখে ভালোই লেগেছে।