হোম > জাতীয়

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, টেক্সটাইল খাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। কিন্তু এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ক্যাম্পাসে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা টেক্সটাইল খাতে বিশ্বে নেতৃত্ব দিতে চাই। এজন্য এক্ষেত্রে গবেষণা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা সংযোজন করতে হবে।

তিনি বলেন, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাবের সুবিধা থাকতে হবে যেন তারা আধুনিক বিশ্বের সাথে কিভাবে প্রতিযোগিতা করতে হবে তা শিখতে সক্ষম হয়।

এ সময় মন্ত্রী ‘গ্রীন টেক্সটাইল’ ও রিসাইক্লিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। জার্মানির নিডাররাইন ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালযয়ের অধ্যাপক বাস্টিয়ান কোয়াটেলবাউম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেন।

এমএমআর

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ