হোম > জাতীয়

বুধবার ছুটির আওতায় পড়বে না যেসব প্রতিষ্ঠান

আতিকুর রহমান নগরী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

একই সঙ্গে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতাবর্হিভূত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এদিন খোলা থাকবে।

ব্যাংক কার্যক্রম চালু ও আদালতের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা