হোম > জাতীয়

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (১০ মার্চ) থেকে।

আজ মঙ্গলবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট আজ ১০ মার্চ থেকে বিক্রি শুরু হয়েছে। এছাড়া আগামী ১৬ মার্চ থেকে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করা হবে।

বিআরটিসি জানিয়েছে, সংস্থার সংশ্লিষ্ট ডিপো থেকে বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ বিশেষ সেবা চালু করা হয়েছে।

জনসাধারণকে বিআরটিসির এই ঈদ স্পেশাল সার্ভিস গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়

প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

আট মাসে চাকরি নিয়ে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা, আয় ২৬ বিলিয়ন ডলার

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

কাজের ভিসার নামে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি, ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার