হোম > জাতীয়

ঢাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত মেট্রোরেল চলবে কাল

আতিকুর রহমান নগরী

শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষ্যে যাতায়াত জটিলতা এড়াতে অতিরিক্ত মেট্রোরেল চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃক্ষ।
ঢাবির বিজ্ঞান ইউনিট ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষা একই দিনে পড়ায় সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এমআইএসটি পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র পরিবর্তন, অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র নির্ধারণ এবং শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে অতিরিক্ত মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। ঢাবির বিজ্ঞান ইউনিটের ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

একইদিন, এমআইএসটি-র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জন্য ইতোমধ্যেই মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের শুধু স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাটি একদিন পিছিয়ে পরেরদিন ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত করার ব্যবস্থা গ্রহণ করেছে।

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের