হোম > জাতীয়

স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি শোভাযাত্রার বাস যাচ্ছে বরিশালে

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেছে গোলাপি সড়ক শোভাযাত্রার বাস।

শুক্রবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাসটি ছেড়ে যায়। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে।

দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল এ শোভাযাত্রায় অংশ নিচ্ছে। ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত হাবিবুল্লাহ তালুকদার বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়ক।

ঢাকা-বরিশাল-ঢাকা পথে ২৩ ও ২৪ অক্টোবর এ কর্মসূচি চলবে। এর লক্ষ্য রাজধানীকেন্দ্রিক সচেতনতা কার্যক্রমকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ জন্য নির্ধারিত ২১টি স্থানে পথসভা করা হবে। পাশাপাশি স্তন ক্যানসার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সহজ বাংলায় লেখা লিফলেট বিতরণ করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল-সংলগ্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার সকাল ৯টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আরেকটি পথসভার আয়োজন করা হয়েছে। এরপর শোভাযাত্রার বাসটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

এএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

নেত্রকোনার প্রকল্পে যুক্ত হলো শেরপুরও, ব্যয় বাড়ছে ১২০০ কোটি টাকা

সৌদি আরবে হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের নির্দেশনা

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

গোষ্ঠীস্বার্থে গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প বাতিল অগ্রহণযোগ্য: আইপিডি

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই’—স্পিকারের সমর্থনে যা বললেন জারা

সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল