হোম > জাতীয়

পুলিশের পদক প্রদানের আনুষ্ঠানিকতা বাতিল

আমার দেশ অনলাইন

পুলিশ সপ্তাহের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেওয়ার বিষয়টি বাতিল করা হয়েছে। ‘বিতর্কিত’ সদস্যদের নাম থাকায় শেষ সময়ে শনিবার পদকের এই আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া) এইচ এম শাহদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র জানায়, পদক পাওয়ার তালিকায় ছিলেন পুলিশের এমন ৬ জনকে মৌখিকভাবে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পদক প্রদানের আনুষ্ঠানিকতা বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, পদকপ্রাপ্তদের তালিকায় বিতর্কিত একাধিক সদস্যের নাম রয়েছে। শেষ সময়ে তা নজরে আসায় তা বাতিল করা হয়েছে।

পুলিশ জানায়, বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

এবার পুলিশের ১০৭ জন সদস্যের পদক পাওয়ার কথা ছিল। গত ২ মে থেকে তারা রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্স মাঠে পদকের প্যারেড প্রস্তুতি নিচ্ছিলেন।

জানা গেছে, নিয়ম অনুযায়ী পদকপ্রাপ্তদের নামে সরকারি আদেশ (জিও) জারি হয়। তবে শনিবার রাত ৯টা পর্যন্ত সেই জিও হয়নি। জিও না হলে পদক দেওয়া হয় না।

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী

চড়া দাম দিয়েও বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহক

ল্যান্ডিং গিয়ার উত্তোলন সমস্যায় নভোএয়ারের জরুরি অবতরণ

সুখরঞ্জন বালী গুম: সাবেক এএসপি ফজলুর কারাগারে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ ১৩ শতাংশ বেড়েছে: ইউজিসি

চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন, গা জ্বলছে ভারতের

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর

অপতথ্য ও গুজব মোকাবিলায় প্রয়োজন সত্য সাংবাদিকতা

‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার