হোম > জাতীয়

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ বৈঠক শুরু হয়।

এর আগ ৩০ জুলাই বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ৩১ জুলাই রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্প ব্যবস্থাপনা পর্যবেক্ষণে কক্সবাজার পরিদর্শন করেছেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিদর্শন কার্যক্রম শেষে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উখিয়া উপজেলা সদরের নর্থ অ্যান্ড ক্যাফে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে সার্জিও গর ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন।

ফাইল ছবি

বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা করে আসছে। মূলত যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানগুলো কীভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, তা সরেজমিনে দেখতে মার্কিন প্রতিনিধিদলের এই সফর। ক্যাম্প পরিদর্শন প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে মার্কিন প্রতিনিধিদলের সফরকালে রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে প্লাকার্ড প্রদর্শন করে নানা দাবি জানান।

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রুপ ৩৮৬, ঢাকায় সদস্য ১ হাজার ২১৯

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

নেত্রকোনার প্রকল্পে যুক্ত হলো শেরপুরও, ব্যয় বাড়ছে ১২০০ কোটি টাকা

স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি শোভাযাত্রার বাস যাচ্ছে বরিশালে

সৌদি আরবে হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের নির্দেশনা

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

গোষ্ঠীস্বার্থে গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প বাতিল অগ্রহণযোগ্য: আইপিডি