হোম > জাতীয়

কোনো সাংবাদিককে মত প্রকাশের কারণে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা

আমার দেশ অনলাইন

অন্তর্বর্তী সরকারের সময়ে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্নাকেও মত প্রকাশের কারণে কারাবরণ করতে হয়নি। এ বিষয়ে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রযন্ত্রের কাছে নিশ্চয়ই ভিন্ন কোনো তথ্য ছিল।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, ১৮ মাসের সময়ে সফলতা বা ব্যর্থতা— এভাবে মূল্যায়নের কিছু নেই। তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন এবং বলেন, চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ফয়েজ তৈয়্যব আগে থেকেই বিদেশে অবস্থান করতেন। রাষ্ট্রীয় দায়িত্ব শেষ করে তিনি নিজ গন্তব্যে ফিরে গেছেন। প্রায় দেড় বছর পরিবারের বাইরে থাকার পর তিনি নেদারল্যান্ডসে অবস্থানরত পরিবারের কাছে ফিরে গেছেন। এ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের