হোম > জাতীয়

কুয়াশার কারণে ঢাকার ফ্লাইট কলকাতায় অবতরণ

স্টাফ রিপোর্টার

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে জেদ্দা থেকে আগত একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, মধ্যরাতে কুয়াশার কারণে অনেক ফ্লাইট দেশের আকাশে চক্কর দেয়। প্রায় ডজনখানেক ফ্লাইট ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে। এদের মধ্যে মাস্কাট থেকে আগত সালাম এয়ার, বিমানের গুয়াংজু ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট, বিমানের কুয়ালালামপুর ফ্লাইট এবং কাতার এয়ারওয়েজের দোহা ফ্লাইট উল্লেখযোগ্য।

আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে আসে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন