হোম > জাতীয়

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

আমার দেশ অনলাইন

আসিফ নজরুল

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর এই সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্টে তিনি ধন্যবাদ জানান।

পোস্টে তিনি লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

গত বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

আরেক মোহাম্মদপুর হয়ে উঠছে পল্লবী

আট লাখ হেক্টর চরভূমিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

মাদরাসা শিক্ষকদের বদলি, তৃতীয় দফায় নতুন গুগল ফর্ম

বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেই সংসদে ৩ গুরুত্বপূর্ণ বিল পাস

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দল

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত নেওয়ার আহ্বান মাওলানা রাব্বানীর

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস

বাংলাদেশে গুগলের স্থানীয় অফিসের আহবান বিটিআরসির